সন্ধের মধ্যেই রাজ্যে প্রবেশ করবে ফণী, তছনছ ওড়িশার ৪ জেলা
নজরবন্দি ব্যুরো: আগাম সতর্কতা ছিল। এবার বাস্তবে সেই ছবি দেখা গেল। ফণীর তাণ্ডব তছনছ ওড়িশার ৪ জেলা। সকাল ৮টা থেকে একটানা তাণ্ডব ওড়িশায়।
কেন্দপাড়া, পুরী, জগৎসিংপুর, খুরদায় ক্ষতি। ওড়িশার মোটামুটি ১০ জেলা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত। এখনও পর্যন্ত এই ভয়ঙ্কর ফণী ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছে ৬ জনের। ঝড়ের সঙ্গেই পাল্লা দিয়ে চলছে প্রবল বৃষ্টি। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।
বলাই যায় সম্পূর্ণ বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। ওড়িশা উপকূলে টেলি-ফোন পরিষেবা ব্যাহত। ওড়িশায় আরও কিছটা সময় ফণীর তাণ্ডব চলবে বলে অনুমান। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জগৎসিংপুর, খুরদা হয়ে ফণী ঢুকছে বাংলায়। সন্ধের মধ্যেই রাজ্যে প্রবেশ করবে ফণী। ওড়িশা পেরিয়ে রাজ্যে ঢুকছে ফণী। আছড়ে পড়বে অতি বিপজ্জনক ঘূর্ণিঝড়। এরাজ্যে ঢোকার আগে শক্তি কমবে ফণীর। ১০.৩০টায় দিঘার ৩৫০ কিমি দূরে ছিল ফণী। ঝড়ের গতিবেগ ১৬৫-১৭৫ কিমি।

No comments