Header Ads

রাহুলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ মিথ্যা জানাল নির্বাচন কমিশন। মুখ পুড়ল বিজেপির।

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চম দফার ভোটের দিন রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন স্মৃতি ইরানি। টুইটারে একটি ভিডিও পোস্ট করে তিনি দাবি করেন আমেঠি তে রাহুল গান্ধী বুথ দখল করাচ্ছেন। এর পর তৎপর হে ওঠে নির্বাচন কমিশন।কিন্তু পূর্ণাঙ্গ তদন্তের পরই ফাঁস হল আসল রহস্য। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে আনা বুথ দখলের অভিযোগ সম্পূর্ণ ভুয়ো।
 ভিডিওটিতে দেখা যায় এক বৃদ্ধা অভিযোগ করছেন, তাঁকে জোর করে কংগ্রেসে ভোট দিতে বাধ্য করা হয়েছে।
তিনি বিজেপিতে ভোট দিতে চাইছিলেন। কিন্তু এক সরকারি আধিকারিক জোর করে তাঁর ভোট কংগ্রেসে দিয়ে দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে গৌরীগঞ্জের গুজরটোলার ৩১৬ নং বুথে। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক লাক্কু ভেঙ্কটেশ্বরালু জানিয়েছেন অবজার্ভাররা পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেছেন। বুথের অন্য আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন তাঁরা।
তাঁরা জানিয়েছেন, ওই ভিডিওতে যে দাবি করা হয়েছে তা ভুয়ো। বাস্তবে এর কোনও ভিত্তি নেই।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.