আত্মজীবনীতে নিজের আসল বয়স ফাঁস করলেন আফ্রিদি। কেড়ে নেওয়া হতে পারে অনেক রেকর্ড!
নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব ক্রিকেটের অন্যতম গ্ল্যামারাস ক্রিকেটার হিসেবে শাহিদ আফ্রিদি জনপ্রিয়তা তুঙ্গে। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শাহিদ আফ্রিদির। জীবনের দ্বিতীয় ম্যাচে নেমেই ৩৭ বলে সেঞ্চুরি করে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন তিনি।
কিন্তু আত্মজীবনী গেমচেঞ্জার -এ আসল বয়স ফাঁস হতেই বিপদে পড়ে গেলেন শাহিদ আফ্রিদি।
অনুমান করা হচ্ছে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC কেড়ে নিতে পারে আফ্রিদির একাধিক রেকর্ড।'গেম চেঞ্জার'-এ নিজের আসল বয়স জানিয়েছেন শাহিদ আফ্রিদি। আফ্রিদি জানিয়েছেন, ৩৭ বলে সেঞ্চুরি তিনি ১৬ বছর বয়সে করেননি।
করেছিলেন আসলে ২১ বছর বয়সে। আফ্রিদি এও জানিয়েছেন, তিনি যখন পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলে খেলেন তখন তাঁর বয়স ছিল ১৯-এর বেশি।
অর্থাত্ পাসপোর্ট অনুযায়ী তাঁর জন্মতারিখ ১ মার্চ ১৯৮০ আর 'গেম চেঞ্জার'-এ তাঁর জন্মসাল ১৯৭৫। পাঁচ বছরের ব্যবধান পাসপোর্ট এবং আত্মজীবনীর মধ্যে। ফলে বেশ কয়েকটি রেকর্ড হাতছাড়া হতে পারে আফ্রিদির।

No comments