Header Ads

পাল্টা জবাব দিলেন প্রিয়াঙ্কা, প্রধানমন্ত্রীকে দুর্যোধনের সঙ্গে তুলনা

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি রাজীব গান্ধিকে নিয়ে যে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মোদীকে তার জবাব দিলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। মোদীকে তুলনা করলেন দুর্যোধনের সঙ্গে।

কর্মসংস্থান, কৃষকদের সমস্যা, উন্নয়ন - এ সবের বদলে গত কয়েক দিন ধরেই প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে নিশানা করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার, হরিয়ানার অম্বালা থেকে তার জবাব দিলেন প্রিয়ঙ্কা। বলেন, ‘কখনও বলে ৭০ বছর ধরে হাতি শুয়ে, কখনও শহিদদের নামে ভোট চান। কখনও আমার পরিবারের শহিদ সদস্যের অপমান করেন। কিন্তু, আপনাদের সমস্যা নিয়ে বলেন না।
এমন অহঙ্কার দুর্যোধনেরও ছিল না।’
এর পরে তিনি আরও বলেন, ইনি নিজের ব্যর্থতা ঢাকার জন্য দেশের জনগণের মনোযোগ ঘুরিয়ে দিতে চাইছে। ইনি মানুষকে বিভ্রান্ত করেন। আমাদের দেশ অহঙ্কার ও অহঙ্কারিকে কখনও ক্ষমা করে না। ইতিহাস এর সাক্ষী আছে।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.