Header Ads

এফআইআর অর্জুন সিংয়ের বিরুদ্ধে, গ্রেফতারের দাবি জানালেন মদন মিত্র

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের দিন গোটা এলাকার দিকে নজর ছিল বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। বুথের বাইরে পুলিশের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এই দাপুটে নেতা।
এমনকি ধ্বস্তাধস্তিতে তাঁর মুখ পর্যন্ত ফেটে যায়। এছাড়াও একাধিক অভিযোগ উঠেছে ওই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এবার তার বিরুদ্ধে জগদ্দল থানায় এফআইআর করলেন ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।

মদন মিত্রের অভিযোগ,সোমবার বারাকপুর লোকসভা আসনের নির্বাচনের দিন উর্দি-ধারী পুলিশকে মেরেছে অর্জুন ও তাঁর লোকেরা।
এছাড়া তৃণমূল কর্মীদেরকেও হুমকি দিয়েছেন। অর্জুনের বিরুদ্ধে হিংসা ছড়ানোর প্রমাণ রয়েছে বলে দাবি করেন মদন মিত্র। অর্জুনের বিরুদ্ধে তিনি একটি অডিয়ো টেপও তিনি জমা দিয়েছেন। একাধিক অভিযোগ এনে জগদ্দল থানায় তিনি অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর করেছেন। এমনকি অর্জুন সিং কে গ্রেফতার করার দাবিও জানিয়েছেন।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.