Header Ads

"রাস্তায় পিটিয়ে মারব । দম থাকলে ইলেকশন কমিশনে কমপ্লেন করুন:" দিলীপ ঘোষ

নজরবন্দি ব্যুরো: গাড়ির উপর হামলার ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, এভাবে বিজেপি-কে দমিয়ে রাখা যাবে না। গতকাল বিকেলে নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে দলীয় প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে রোড শো তে যোগ দেন বিজেপির নেতা কর্মীরা। রোড শোয়ে দিলীপ ঘোষ ছাড়াও অসমের বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা উপস্থিত ছিলেন।
ওই র‍্যালি তেখালি ব্রিজের কাছে এসে শেষ হয়। কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস সামন্তের সমর্থনে এই রোড শো খেজুরিতেও হওয়ার কথা ছিল। ওই রোড শোয়ে যোগ দিতে দেবাশিসবাবুকে নিয়ে গেরুয়া নেতা কর্মীরা খেজুরির কুঞ্জপুর হয়ে আসার সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে দিলীপবাবু ঘটনা-স্থানে যাওয়ার সময় খেজুরির তেতুলতলা বাজারে তাঁর কনভয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ।
এই হামলার ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, "এখনও পর্যন্ত প্রায় এক ঘণ্টার মধ্যে আমাদের উপর তিনবার হামলা হয়ে গেল। আমাদের সঙ্গে অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আছেন। আমরা নন্দীগ্রাম থেকে কনভয়ে করে তেখালি ব্রিজের দিকে যাচ্ছিলাম। কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস সামন্ত খেজুরির মোড়ে আমাদের নিতে আসছিলেন। তাঁর উপরও হামলা চালানো হয়। ওখানে খেজুরি থানার পাশেই তাঁর উপর হামলা করা হয়।
বিধায়ক দাঁড়িয়ে থেকে গালাগালি করেন। তাঁকে বন্দুক দেখানো হয়। তাঁকে মারা হয়। পুলিশের সঙ্গে কথা বলতে গেলে তাঁকে ঘুষি মারা হয়।"

এর পরে বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, গুণ্ডা দিয়ে, পুলিশ দিয়ে বিজেপি-কে আটকাতে চান তো ? বুকের উপর পা তুলে রাজনীতি করব। ২৩ মে'র পরে আমি আসব । ওই পাড়া থেকে বার করে রাস্তায় পিটিয়ে মারব। দম থাকলে ইলেকশন কমিশনে কমপ্লেন করুন।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.