প্রিয়াঙ্কা ওর স্বামীর থেকে আমার নাম নেন বেশি! কটাক্ষ স্মৃতি ইরানির
নজরবন্দি ব্যুরো: কটাক্ষ, পাল্টা কটাক্ষ করা ভারতীয় রাজনীতির বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। এবার ভোটের দিনই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।
সোমবার ভোট চলাকালীন তিনি মন্তব্য করেন, 'প্রিয়াঙ্কা পাঁচ বছর আগেও আমার নাম ভাল ভাবে জানতেন না। এখন তিনি নিজের স্বামীর নাম নেন কম। আমার নাম নেন বেশি। এটা আমার একটা বিরাট সাফল্য।'
যদিও, ২০১৪ সালের মে মাসে প্রিয়াঙ্কা যখন অমেঠীতে ভাই রাহুলের হয়ে প্রচার করছিলেন, তখন তাঁকে স্মৃতি ইরানি সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়েছিল। প্রিয়াঙ্কা জানতে চেয়েছিলেন, স্মৃতি ইরানি কে? এদিন স্মৃতি ফের প্রিয়াঙ্কার সেই মন্তব্যের কথাই তুলে ধরেছেন।
ভোটের দিনও রাহুলের সমালোচনা করে চলেছেন স্মৃতি।
তিনি দাবি করেন, অমেঠীর হাসপাতালে এক রোগী চিকিৎসা না পেয়ে মারা গিয়েছিলেন। রাহুল ওই হাসপাতালের অছি পরিষদের সদস্য। রোগীর কাছে আয়ুষ্মান ভারতের কার্ড ছিল। তাই তাঁর চিকিৎসা করা হয়নি।

No comments