Header Ads

আইপিএল পর্ব শেষ করে এবার বলিউডে রাসেল।

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি।কিন্তু চলতি আইপিএলে কলকাতার আন্দ্রে রাসেল সব থেকে বেশি মনোরঞ্জন উপহার দিয়েছেন দর্শকদের। যদিও তাঁর এত লড়াই মাঠে মারা গেল। পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আশা জাগিয়েছিল কলকাতা।
 কিন্তু মুম্বইয়ের কাছে হেরে ছিটকে গেল কলকাতা।এবার আইপিএল পর্ব শেষ করে গানের জগতে প্রবেশ করতে চলেছেন তিনি। বলিউডে ডেবিউ হতে চলেছে ক্যারিবিয়ান সুপারস্টারের। খবরটা রাসেল নিজেই দিয়েছেন। বলিউডের তরুণ সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন রাসেল। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, একক গান দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন। হিন্দি গান গেয়েছেন রাসেল। গানটি শীঘ্রই মুক্তি পাবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.