Header Ads

তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ!

নজরবন্দি ব্যুরো: এবার আধাসেনার সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে।
এর ফলে উত্তেজনা ছড়াল হাওড়ার লিটিকুরী মুক্তরাম স্কুলে।
ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, আধাসেনা এসে তাঁদের বুথ থেকে বেরিয়ে যেতে বলে। তাঁরা পোলিং এজেন্ট জানানোর পরও তাদের হেনস্থা করা হয়। তাঁদের কার্ড ছিঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরে কলার ধরে টেনে বের করে আনে হয়।
এমনকি মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল পোলিং এজেন্টের। তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপিকে ভোট দিতে বলছে আধাসেনা। ১ নম্বর বোতাম টিপে ভোট দিতে বলছে। এরপরই বুথের বাইরে আধাসেনার সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। বচসা চলাকালীন প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী, সমর্থকরা। প্রার্থীর গায়ে হাত দেওয়া হল কেনও তা জানতে চায় তারা।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.