Header Ads

হাওড়ায় ফের আক্রান্ত বিজেপি কর্মী, অভিযোগের তির তৃণমূলের দিকে

নজরবন্দি ব্যুরো: পঞ্চম দফার নির্বাচনেও সন্ত্রাসের অভিযোগ। হাওড়ার ফোরশোর রোডে বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত ওই বিজেপি কর্মীর নাম  প্রশান্ত ভর্মা।
এখানেও অভিযোগের তির শাসক দল তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছ। সকাল থেকেই বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তির জেরে উত্তেজনা ছড়িয়েছে।
আজ পঞ্চম দফার ভোটে সকাল ১১ টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৩১.৪৭% । তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে শ্রীরামপুরে। এর আগে আজ সকালে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.