Header Ads

নবীনকে নিয়ে আকাশ পথে ফণীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মোদীর। দিলেন আরও ১০০০ কোটি

নজরবন্দি ব্যুরোঃ ফণী বিধ্বস্ত ওড়িশা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে সঙ্গে নিয়েই আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।ঘূর্ণিঝড় ফণীর দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরী এবং ভুবনেশ্বর। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮।

হেলিকপ্টারে সেই সব এলাকা পরিদর্শন করেন। তারপর ভুবনেশ্বরে নবীন পট্টনায়কের সঙ্গে একটি বৈঠকও করেন তিনি। সেখানেই মোদি জানিয়েছেন ক্ষতি মোকাবিলায় আগেই ৩৮১ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছিল কেন্দ্র। এবার আরও ১০০০ কোটি টাকা দেওয়া হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.