রমজান বা গরমের জন্য পরবর্তী ভোটের দিন বদলাবে না। জানিয় দিল নির্বাচন কমিশন।
নজরবন্দি ব্যুরোঃ রবিবার সন্ধ্যায় একথা সাংবাদিক সম্মেলন করে মুখ্য নির্বাচন কমিশন সুনীল অরোরা জানিয় দিলেন প্রশাসনিক এবং প্রযুক্তিগত সমস্যা থাকায় পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফার জন্য ভোটের সময় বদলের আবেদন যুক্তিযুক্ত বলে মনে করছে না কমিশন।
প্রসঙ্গত, শেষ তিন দফা, ৬, ১২ এবং ১৯ তারিখের ভোট চলাকালীনই শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র রমজান মাস।
তাছাড়া দেশে বৈশাখের শেষ এবং জৈষ্ঠ্যের মাঝামাঝি হওয়ায় তাপমাত্রার পারদ এখন চরমে। ভোটগ্রহণের নির্দিষ্ট সময় সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মুসলিমদের রমজান মাস এবং পারদও ক্রমশ ঊর্ধ্বমুখী, তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে ভোটের সময় এগিয়ে আনার আবেদন করেছিলেন মহম্মদ নিজাম পাশা নামে এক আইনজীবী।
মিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ভোটের সময় পরিবর্তন সম্ভব কিনা তা পুনর্বিবেচনা করতে। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার এদিন সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টে বলেছেন, যেহেতু ভোটের সময় পরিবর্তন সম্ভব নয় সেহেতু যত দ্রুত ভোটগ্রহণ করানো যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

No comments