দুই ভারতীয় কূটনীতিবিদকে আটকে রেখে হেনস্থা অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে।জবাব চাইল ভারত
নজরবন্দি ব্যুরোঃ ভারতের এয়ারস্ট্রাইকের পর ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক রীতিমত টালমাটাল পরিস্থিতিতে পৌঁছে যায়। এরই মধ্যে উঠে এল এক উদ্বেগজনক পরিস্থিতি। সূত্রের খবর, পাকিস্তানের এক গুরুদোয়ারার ভিতরে দুই ভারতীয় কূটনীতিবিদকে আটকে রেখে হেনস্থা করেন পাক গোয়েন্দারা। গোটা বিষয়ের তদন্ত দাবি করেছে ভারত।
এছাড়াও কেন এমন হেনস্থা করা হয়েছে, ও দোষীদের বিরুদ্ধে পাকিস্তান কোন ব্যবস্থা নিচ্ছে তাও জানতে চেয়েছে মোদী সরকার। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে এবার শঙ্কা প্রকাশ করেছে নয়াদিল্লি।

No comments