সিপিআই(এম) ও বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা! ফের উত্তেজনা আরামবাগে
নজরবন্দি ব্যুরো: পঞ্চম দফার নির্বাচন ঘিরে আরামবাগে উত্তেজনা। বড়ডঙ্গলে ও মায়াপুরে বিজেপি ও সিপিআই(এম) এজেন্টেদের বুথে ঢুকতে বাধা দেওয়া ও মারধোরের অভিযোগ সামনে এসেছে।
অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।
বড়ডঙ্গলের ৩ বুথে বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ২১৩,২১৪,২১৫ নং বুথে ঢুকতে বাধা দেওয়া হয় পদ্মশিবিরের এজেন্টদের। তাদের মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি। একই কারণে সকাল সকাল ভোট-গ্রহণ শুরু হতেই উত্তেজনা ছড়ায় মায়াপুরে।
আরামবাগের মায়াপুরে ১৬০, ১৬১ নং বুথে উত্তেজনা। সেখানে সিপিআই(এম) এজেন্টদের বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে খবর ছড়িয়ে পড়ে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে সিপিআই(এম )। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।

No comments