স্বার্থ সংঘাত ইস্যুতে বোর্ড কে এক হাত নিলেন সচিন।
নজরবন্দি ব্যুরোঃ তিন প্রাক্তন ক্রিকেটারই আইপিএলে তিন দলে যুক্ত। মুম্বইয়ে সচিন, দিল্লিতে সৌরভ আর হায়দরাবাদে রয়েছেন লক্ষ্ণণ। বোর্ডের ৩৮(৩)(a) ধারায় ট্র্যাকটেবেল কনফ্লিক্টসের কারণে বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির তিন সদস্য সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্ণণকে স্বার্থ-সংঘাত ইস্যুতে চিঠি পাঠায় বোর্ডের ওম্বুডসম্যান।সেই চিঠির উত্তর দিতে গিয়ে বোর্ডকে এক হাত নিলেন সচিন। তিনি চিঠিতে জানান "আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই ২০১৩ সালে আমি মুম্বই ইন্ডিয়ান্সের 'আইকন' হই।
এরপর ২০১৫ সালে বিসিসিআই আমাকে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য হিসেবে নিয়োগ করে। তারপরেও বোর্ড কীভাবে আমাকে স্বার্থ সংঘাত ইস্যুতে নোটিস পাঠায়!" ডিকে জৈনকে চিঠির উত্তরে মাস্টার ব্লাস্টার আর বলেন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য হিসেবে সচিন-সৌরভ এবং লক্ষ্মণদের অবস্থান কী সেটা কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (COA)প্রধান বিনোদ রাই এবং বোর্ড সিইও রাহুল জোহরির স্পষ্ট করা উচিত ছিল।

No comments