মোদীর বিরুদ্ধে রাহুলের গান্ধীগিরি।
নজরবন্দি ব্যুরোঃ রাজীব গান্ধীকে ভ্রষ্টাচার নম্বর ওয়ান বলে বিঁধেছেন মোদী। প্রত্যুত্তরে গান্ধীগিরি দেখালেন রাহুল গান্ধী। তাঁর বাবার বিরুদ্ধে প্রধানমন্ত্রী অপমানজনক মন্তব্যের পরও কংগ্রেস সভাপতি বললেন, যুদ্ধ শেষ হয়ে গেছে। এবার কর্মফল জন্য প্রস্তুত হন। আপনার জন্য আমার ভালবাসা এবং আলিঙ্গন রইল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাহুলের এই বার্তাকে রাজনৈতিক মহল ব্যাখ্যা করেছেন তাঁর শ্লেষের বহিঃপ্রকাশ হিসেবে।
কংগ্রেস সভাপতির এই মন্তব্যকে আক্রমণ বললে ভুল বলা হবে বলে তাঁরা মনে করছেন। তিনি গান্ধীগিরি দেখিয়ে গণতান্ত্রিক পথেই জবাব দেওয়ার কথা জানালেন প্রকারান্তরে। কংগ্রেসের সভাপতি এদিন টুইট করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দেন, আপনার চিন্তাভাবনা আমার বাবার উপর চাপিয়ে দিয়ে আপনি রক্ষা পাবেন না। আপনার কৃতকর্মের ফল আপনি ঠিকই পাবেন। সে সময় আসন্ন। লোকসভার যুদ্ধে প্রায় শেষের মুখেই দেশের মানুষই প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে দেবেন।

No comments