Header Ads

মুকুল রায় বিজেপির কেরানি! বিতর্কিত মন্তব্য ফিরহাদ হাকিমের

নজরবন্দি ব্যুরো: মুকুল রায় নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। "মুকুল রায় আগে তৃণমূলের কেরানি ছিল। এখন বিজেপিতে কেরানির চাকরি নিয়ে গেছে।"
এমন মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে গতকাল সোনারপুর উত্তর বিধানসভায় বক্তব্য রাখতে আসেন ফিরহাদ। সভা শেষে করে তিনি বলেন, "মুকুল রায় আগে তৃণমূলের কেরানি ছিল। এখন বিজেপিতে কেরানির চাকরি নিয়ে গেছে। আমি পলিটিকাল লোক। আমি আটবার ভোটে জিতে এসেছি। মানুষের পালস আমি বুঝতে পারি।
মানুষের পাশে আমরা থাকি সবসময়। মানুষের জন্য আন্দোলন করি। উনি কেরানি। উনি জানবেন কী করে ?"গতকাল ভারতী ঘোষের বিরুদ্ধে দুই তৃণমূল-কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, "বিজেপি-র কালচার হচ্ছে খুন করা। মারধর করা। ভারতী ঘোষ নিজেও ওই চরিত্রেরই মানুষ ছিলেন। তাই যে জায়গায় যাওয়ার, উনি সেই জায়গাতেই চলে গেছেন।"  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.