বিজেপির বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ করলেন প্রিয়াঙ্কা!
নজরবন্দি ব্যুরো: টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ উঠল রাহুল গান্ধীর কেন্দ্র অমেঠিতে। শনিবার দাদার কেন্দ্র অমেঠিতে ভোট-প্রচারে গিয়ে প্রিয়াঙ্কার অভিযোগ, অমেঠির বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের খামে ভরে নিজেদের ইস্তেহারের সঙ্গেই ২০০০০ করে টাকা পাঠাচ্ছে গেরুয়া শিবির।
প্রিয়াঙ্কা বলেন, 'এটা হাস্যকর যে ওরা মনে করছে অমেঠির প্রধানরা ২০০০০ টাকায় বিক্রি হয়ে যাবেন। গান্ধী পরিবারের সঙ্গে অমেঠির সম্পর্ক অনেকদিনের। টাকা দিয়ে তা কেনা যাবে না।'
মোদী এবং কেন্দ্রীয় সরকারের প্রতি অসহযোগিতার অভিযোগ তুলে প্রিয়াঙ্কা বলেছেন, গত পাঁচ বছরে যা কিছু উন্নয়নমূলক প্রকল্প অমেঠিতে করতে চেয়েছেন রাহুল, সব কিছুই আটকে দেবার চেষ্টা হয়েছে। ফুড পার্ক দূরে সরিয়ে দিয়েছে।
এমনকি কেন্দ্রীয় বিদ্যালয়ও আটকানোর চেষ্টা হয়েছে। অমেঠিবাসীর সঙ্গে প্রতারণা করেছে কেন্দ্রীয় সরকার, এমন গুরুতর অভিযোগ করেন প্রিয়াঙ্কার।

No comments