বিহার হোম কাণ্ডে চাঞ্চল্যকর হলফনামা জমাদিল সিবিআই!
নজরবন্দি ব্যুরো: বিহারের মুজফফরপুর হোম কাণ্ডে হলফনানা দিল সিবিআই। তারা জানিয়েছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ এবং কবর থেকে যেসব হাড় উদ্ধার করা হয়েছে, তার থেকে বলা যায়, হোমে থাকা ১১ বালিকাকে হত্যা করেছিল মূল অভিযুক্ত ব্রিজেশ ঠাকুর এবং তার সঙ্গীরা।
হলফনামায় সিবিআই আরও জানিয়েছে, অভিযুক্ত বয়ান রেকর্ড করার সময় ১১ জন বালিকার নাম উঠে এসেছে। এর পরে অভিযুক্তদের মধ্যে গুড্ডু প্যাটেলকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কবর খুড়ে বেশ কিছু হাড় উদ্ধার হয়।
টাটা ইনস্টিটিউট অফ সোস্যাল সায়েন্সের রিপোর্টে উঠে আসে বিহারের মুজফফরপুরের হোমে ১১ বালিকার ওপর ধর্ষণ ও যৌন নির্যাতন চালানো হয়েছিল। আর এরপরেই চাঞ্চল্য দেখা দেয়। তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই-এর হাতে। তদন্ত করে মূল অভিযুক্ত ব্রিজেশ ঠাকুর-সহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট জমাদেয় বলে জানা গিয়েছে।

No comments