ফণির দাপটে রাজ্যে মৃত ১!
নজরবন্দি ব্যুরো: ফণির দাপটে রাজ্যে মৃত হল ১ জনের। গতকাল প্রবল ঝড়বৃষ্টির সময় বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।
ওই মৃত ব্যক্তির নাম অশোক পাশযান।
জানা গিয়েছে, ফণির দাপটে রাতে ভারী বৃষ্টি নামে কালনায়। প্রবল ঝড়ও হয়। সেই দুর্যোগের সময়ই ঘটে এই ঘটনাটি। ঝড়বৃষ্টির সময় ছিঁড়ে পড়ে তার। পড়ে থাকা সেই তারেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অশোক পাশযান নামে ওই ব্যক্তির। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এর পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের নীলের হাট সর্দার পাড়া এলাকায় ঘরের দেওয়াল ভেঙে পড়ে আহত হয়েছেন স্বামী, স্ত্রী দু-জনেই।
ঝড়ে হঠাত্ করেই টালির চাল সহ দেওয়াল তাঁদের গায়ের উপর ভেঙে পড়ে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দম্পতি। তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়।

No comments