Header Ads

মাসুদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।চাপে পড়ে জানালো পাকিস্তান

নজরবন্দি ব্যুরোঃ আন্তর্জাতিক চাপের মুখে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ এবং পুলওয়ামা নাশকতার মূল চক্রী মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে ঘোষণা করতে বাধ্য হল ইমরান সরকার। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানান ‘‘আমরা অবিলম্বে মাসুদ আজহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার কাজ শুরু করব।’’ চাপে পড়ে মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও ভারতের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েনি পাক বিদেশ মন্ত্রক। ফয়জলের দাবি,

 ‘‘পাকিস্তান সব সময়ই সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এসেছে। সেই কারণেই আমরা কাশ্মীরে ভারত নিয়ন্ত্রিত সন্ত্রাসের বিরোধিতা করে থাকি।’’ একই সঙ্গে ফয়জল বলেন, “মাসুদ নিয়ে এই অগ্রগতিকে ভারতের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখলে বড় ভুল হয়ে যাবে। কারণ, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশ এক জোট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।’’

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.