কমিশনের নির্দেশকে পাত্তা না দিয়ে ফের ভোট-প্রচারে ‘সেনা’ প্রসঙ্গ টানলেন মোদী!
নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় নির্বাচন কমিশন অনেক আগেই তাঁকে সতর্ক করেছিলেন, ভোট-প্রচারে পুলওয়ামা-বালাকোট বা সেনাদের প্রসঙ্গ টানা যাবে না। সেই সতর্কবার্তাকে হেলায় উড়িয়ে ভোটের প্রচারে ফের সেনা-প্রসঙ্গ টেনে আনলেন নরেন্দ্র মোদী।
উত্তরপ্রদেশের অযোধ্যায় আয়োজিত দলীয় সভা-মঞ্চের সামনে থাকা ভিড় লক্ষ্য করে তিনি বনলেন, “পদ্মফুলে ভোট দিলেই দেখবেন, আপনার ভিতরে ঘুমিয়ে থাকা ফৌজি জেগে উঠেছে। যে কিনা দেশের জন্য হাসতে হাসতে প্রাণও দিতে পারে।”
২০১৪ সালে ক্ষমতায় আসার পরে এই প্রথমবার উত্তরপ্রদেশের অযোধ্যায় পা রাখলেন প্রধানমন্ত্রী। এক বারের জন্যে রাম অথবা
রামমন্দিরের প্রসঙ্গ তোলেননি প্রধানমন্ত্রী।
যদিও বক্তৃতার শেষে ‘নিয়ম’ মেনে স্লোগান দিয়েছেন, ‘জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম’। অযোধ্যা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে আম্বেদকরনগর লোকসভা কেন্দ্রের এই সভায় মোদী যে ভাবে ফের সেনা টানলেন, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

No comments