বড় জয় ভারতের, মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি'র তকমা দিল রাষ্ট্রসংঘ!
নজরবন্দি ব্যুরো: রাষ্ট্রসংঘে বড়সড় কূটনৈতিক সাফল্য এল মোদীর ঝুলিতে। একাধিক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে পুলওয়ামা হামলার মূল চক্রী ও জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে 'আন্তর্জাতিক জঙ্গি'র তকমা দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। এই জয় নিয়ে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে একাধিকবার মাসুদকে জঙ্গির তকমা দেওয়ার চেষ্টা করে ভারত।
কিন্তু সেই প্রস্তাব গৃহীত হলেও চিনের ভেটোয় তা বারংবার আটকে গিয়েছে। পুলওয়ামা হামলার পর ভারতের সঙ্গে ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন-যুক্তরাষ্ট্রও বেজিংয়ের উপর চাপ বাড়িয়েছিল মাসুদ প্রসঙ্গে ও তারপরই আজ চিনের আপত্তি না থাকায় মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হয়েছে। ‘১৩০ কোটির দাবি মানতে বাধ্য হল বিশ্ব,এটাই নতুন ভারতের পরিচয়’, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
এর আগে একাধিকবার মাসুদকে জঙ্গির তকমা দেওয়ার চেষ্টা করে ভারত।

No comments