অধস্তন মহিলা কর্মীকে দিয়ে ম্যাসাজ করিয়ে বিতর্কে এএস আই!
নজরবন্দি ব্যুরো: জিআরপি এএসআই তার অধস্তন মহিলা কনস্টেবলকে দিয়ে গা টিপিয়ে নিচ্ছেন। ঘটনাটি ঘটে বালুরঘাট স্টেশনের জিআরপি ক্যাম্পে। আর সেই গা টিপিয়ে নেবার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। আর তা ভাইরাল হতেই নড়েচড়ে বসল জিআরপি। তড়িঘড়ি অভিযুক্ত ওই মহিলা কনস্টেবল এবং এএসআইকে ক্লোজ করল জিআরপি।
অভিযুক্ত এএসআইয়ের নাম সুকুমার অধিকারী বলে প্রশাসন সূত্রে খবর।
যদিও এই ঘটনায় একেবারেই কোনও প্রতিক্রিয়া দেন নি জিআরপি-র কোন অফিসার। কেউ কিছু এই ব্যাপারে বক্তব্য দিতে নারাজ। কারণ যেভাবে থানার মধ্যেই এএস আই এই কাণ্ড ঘটিয়েছে তাতে কার্যত মুখ পুড়েছে জিআরপির। তবে জানা গিয়েছে, ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জিআরপির তরফে। আর তার রিপোর্টও জমা দেওয়ার দ্রুত নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বালুরঘাট স্টেশনের দ্বিতীয় তলায় দুপুরে রেলের রেস্ট রুম তথা অফিসের ভিতরে সুকুমার অধিকারী নামে রেলের ওই এএসআই তার অধস্তন কর্মীকে দিয়ে গা টেপান।
কিন্তু গোপনে সমস্ত কিছু ক্যামেরা-বন্দি করা হয়। এরপর সোশ্যাল মিডিয়াতে দ্রুত ছড়িয়ে যায় ওই ভিডিও। আর তার পর থেকে বিতর্কের সূত্রপাত।

No comments