Header Ads

জাহ্নবী ও খুশির সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুললেন অর্জুন

নজরবন্দি ব্যুরোঃ সময় বদলানোর সঙ্গে সঙ্গে শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী ও খুশির সঙ্গেও অর্জুন কাপুরের সম্পর্ক বদলেছে। বোন বলে তাঁদের দুজনকেও কাছে টেনে নেন অর্জুন। 'কফি উইথ করণ'-এ অর্জুন কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন জাহ্নবী কাপুরও।তবে এই মুহূর্তে অর্জুন ব্যস্ত তাঁর আগামী ছবি 'ইন্ডিয়াজ মোস্ট ওয়ান্টেড' ছবির প্রমোশনে।
এরই মাঝে ফের একবার জাহ্নবী, খুশির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খোলেন অর্জুন। তাঁর কথাতে জাহ্নবী, খুশির সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে গেলেও তাঁদের সঙ্গে খুব বেশি কথা বলেন না অর্জুন। তিনি বলেন, '' আমি ওদের সঙ্গে খুব বেশি কথা বলি না। আসলে একে অপরের প্রতি এত তিক্ততার মধ্যে দিয়ে বড় হয়েছি, এখন আমাদের সম্পর্ককে ভালো করতে আমরা সকলেই চেষ্টা করছি ঠিকই তবে বেশি কথা বলি না। কারণ আমার সবসময় মনে হয়, এই সম্পর্কটায় নজর না লেগে যায়।
 যতদিন যাচ্ছে আমি এখনও ওদেরকে চেনার চেষ্টা করছি। এখনও ওদেরকে ঠিকভাবে জানতে গেলে অনেকটা পথ যেতে হবে। তবে বলতে পারবো, আমি ওদেরকে খুব ভালো করে জানি। তবে হ্যাঁ, পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কথা হয়। ''

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.