Header Ads

সিপিআই(এম) কে ফের জোটের বার্তা দিলেন অধীর চৌধুরী!

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচন প্রায় শেষের পথে। আর মাত্র দু-দফার নির্বাচন বাকি। অধীর-গড়ে লোকসভা নির্বাচন শেষ। কিন্তু আবার উপনির্বাচনের দামামা বেজেছে অধীর গড়ে।
আর সেই উপনির্বাচনে আবারও জোট বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি চান নওদা কেন্দ্রে জোটবদ্ধ হয়ে লড়ুক সিপিআই(এম) ও কংগ্রেস। লোকসভা নির্বাচনে বহু চেষ্টা করেও জোট হয়নি। যদিও বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীকে সমর্থন করেছিল সিপিআই(এম)। এবার বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নওদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআই(এম)কে পাশে পেতে চাইলেন অধীর। তিনি চান, সিপিআই(এম) এর সঙ্গে জোট বেঁধে উপনির্বাচনে লড়াই করতে। একসময় মুর্শিদাবাদ কংগ্রেস বিশেষ করে অধীর চৌধুরীর শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল।
এখনও অধীর চৌধুরী মুর্শিদাবাদের শেষ কথা কি না, তা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই বোঝা যাবে। তৃণমূল কংগ্রেস এই জেলা থেকে অধীরের শক্তি কমাতে তৎপর। সেইমতোই পরিকল্পনা মাফিক এগিয়েছে তৃণমূল কংগ্রেস। আর অধীর চৌধুরী চাইছেন সিপিআই(এম) এর সঙ্গে জোটবদ্ধ হয়ে তৃণমূলকে এই জেলায় ঠেকাতে।
প্রসঙ্গত, এই কেন্দ্রে কংগ্রেসের বিধায়ক ছিলেন আবু তাহের খান। তিনি লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে নাম লেখান। এবার তিনিই লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.