হারলেই বিদায়। আজ মুখোমুখি দিল্লি ও হায়দরাবাদ ।
নজরবন্দি ব্যুরোঃ তরুণ শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে চলতি আইপিএলের রাউন্ড রবিন লিগে নটি ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। আজ বিশাখাপত্তনমে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে তারা। হবে মাঠে নেমে দেখা যাবে গোছের মানসিকতা নিয়ে আজ মাঠে নামবেন রিষভ পন্থ, পৃথ্বী শয়ের মতো দিল্লি দলের তরুণ প্রতিভারা।
অপর দিকে শিখর ধাওয়ান, ট্রেন্ট বোল্ট, কলিন ইনগ্রামদের অভিজ্ঞতা এই ম্যাচে পুরোপুরি কাজে লাগাতে হবে দিল্লিকে। যা নিয়ে সতর্ক দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং ও টেকনিক্যাল অ্যাডভাইজার সৌরভ গাঙ্গুলী। বিগত ১০ বছরে একবারও ট্রফির মুখ দেখেননি দিল্লি। ফলে এবারের সুযোগ নষ্ট করতে চাননা তারা। আগে যা হয়েছে তা হয়েছে, নক-আউট স্টেজে রিষভ, পৃথ্বী, শিখরদের কাছ থেকে সম্পূর্ণ অন্য লড়াই আশা করছেন অধিনায়ক আইয়ার। অন্যদিকে হায়দরাবাদও এলিমিনেটর জিততে কোনো কসুর করছে না।
লিগের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরেও ১২ পয়েন্ট নিয়ে দিল্লির বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নামা হায়দরাবাদ, কেন উইলিয়ামসন, মার্টিন গুপটিল, মনীশ পাণ্ডে, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, ঋদ্ধিমান সাহাদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি খলিল আহমেদ, বিজয় শঙ্করের মতো তরুণ প্রতিভাদের কামালের প্রত্যাশায়।

No comments