বিশ্বকাপে চতুর্থ স্ট্যান্ডবাই ইশান্ত।
নজরবন্দি ব্যুরোঃ আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছিল, স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন ঋষভ পন্থ, অম্বাতি রায়ডু এবং নভদীপ সাইনি। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, চতুর্থ স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন ইশান্ত শর্মা।
একই সঙ্গে বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, 'রিজার্ভ সিমার হিসেবে আমাদের প্রথম পছন্দ সাইনি। দ্বিতীয় পছন্দ ইশান্ত। ইংল্যান্ডের পরিবেশে বল করার অভিজ্ঞতা আছে ইশান্তের। সম্প্রতি ছন্দেও আছে।' আই পি এল এ ভালো খেলার জন্য তাঁর কাছে এই সুযোগ এল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

No comments