"একমাস পর অমাবস্যা আর দেখতে হবে না"! এভাবেই বিরোধীদের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু
নজরবন্দি ব্যুরো: এবার শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি। তিনি বলেন , ‘‘অক্ষয় তৃতীয়া। একটা অমাবস্যা গিয়েছে। বাড়াবাড়ি করলে একমাস পর অমাবস্যা আর দেখতে হবে না।’’
পরিবহণ মন্ত্রীর নজরে যে বিজেপির পূর্ব মেদিনীপুরের নেতারা তা এদিন তাঁর বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায়।
তবে কোনও হুমকিই যে কাজে লাগবে না খেজুরিতে দাঁড়িয়ে তা স্পষ্ট ভাবে জানিয়ে দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ২৩ মের পর তৃণমূল নেতাদের আর দেখা যাবে না বলেও জানিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
পূর্ব মেদিনীপুরের বাকচার ইসমালিচক হস্টেল মাঠে তমলুকের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে প্রচার সভা ছিল।
সেখানেই বক্তব্য রাখছিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রচারে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ‘‘২৫মে শেষ দিন। তারপর কি করতে হয় শুভেন্দু অধিকারী জানে। যেমন অসুখ তেমন ওষুধ আছে। আমি বাড়তে দিচ্ছি বলে, অনেকের হয়তো কষ্ট হচ্ছে। আমার উপর ভরসা করে একটু সময় দিন।’’

No comments