Header Ads

"আমাদের উইকেটের চরিত্র আরও ভালভাবে বোঝা উচিত ছিল" ধোনি।

নজরবন্দি ব্যুরোঃ চেন্নাই সুপার কিংসের মতো দলকে টানা চার-চার বার হারানো! অবাক হওয়ার মতোই ঘটনা। যদিও ক্রিকেটে সব কিছুই সম্ভব। ব্যাটিং ব্যর্থতার জন্যই তাঁদের হারতে হয়েছে, মেনে নিয়েছেন চেন্নাই ক্যাপ্টেন ধোনি।

তিনি বলেন, 'এই উইকেটে আমরা ৬-৭টা ম্যাচ খেলে ফেলেছি। আমাদের উইকেটের চরিত্র আরও ভালভাবে বোঝা উচিত ছিল। আমার মনে হয় আরও ভাল ব্যাটিং করা উচিত ছিল।' দলকে জেতাতে পেরে খুশি ম্যাচের সেরা সূর্যকুমার যাদব। তিনি বলেন, 'তুলে মারার চেষ্টা করিনি। মাটিতে শট খেলেই সাফল্য এসেছে।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.