Header Ads

আবার ভারতে ফুটবল বিশ্বকাপ।

নজরবন্দি ব্যুরোঃ ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসর বসেছিল ভারতে।এবার ফের একবার সিটি অফ জয় দেখতে চলেছে ফুটবল বিশ্বকাপ। আগামী বছর ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত মহিলাদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে ভারত। সূত্রের খবর অনুযায়ী মহিলাদের যুব বিশ্বকাপের জন্য চারটি শহরকে বেছে নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

 তার মধ্যেই রয়েছে দিল্লি জওহরলাল নেহেরু স্টেডিয়াম, মুম্বইএর ডিওয়াই পাতিল স্টেডিয়াম, , কলকাতা সল্টলেক স্টেডিয়াম ও ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়াম। ১৬ দলীয় খেলায় এই চারটি ভেন্যুই চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য ২০১৭ সালে অত্যন্ত সফল ভাবে অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপ আয়োজন করার জন্য ফিফার গুডবুকে চলে এসেছিল ভারত। প্রশংসা কুড়িয়েছিল কলকাতাও। ফলে এই বায়োডেটার জন্যই ফের একবার ভারতকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিয়েছে ফিফা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.