ভিড়ের মধ্যে দিয়েই সপাটে চড় দিল্লির মুখ্যমন্ত্রীর!
নজরবন্দি ব্যুরো: নিরাপত্তা বলয়ে ঘেরা, হুড-খোলা জিপের উপরে দাঁড়িয়ে সকলের উদ্দেশে হাত নাড়াচ্ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই পর্যন্ত সব ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই তৈরি হল সমস্যা।
ভিড়ের মধ্যে মিশে থাকা এক ব্যক্তি উঠেপড়ে গাড়িতে। এরপরই সটান অরবিন্দ কেজরিওয়ালের গালে টেনে চড় মারলেন।
কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিস্থিতি বুঝে ওঠার আগেই এবার কেজরিওয়ালের গলায় ধাক্কা দেন ওই ব্যক্তি। তৎক্ষণাৎ কেজরিওয়ালকে ঘিরে থাকা নিরাপত্তারক্ষীরা সতর্ক হয়ে পড়েন। তারা ওই ব্যক্তির কলার টেনে নীচে নামিয়ে আনেন।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম সুরেশ। সম্প্রতি গোটা ঘটনাটির ভিডিও-ও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ওই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি কেজরিওয়ালের গাড়ির উপরে উঠে পড়েন। এরপর কেজরিওয়ালকে চড়-থাপ্পড়ের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ। তবে, কেন তিনি এমন ঘটনা ঘটালেন তা জানা যায় নি।

No comments