“ঘরে লোক ঢুকিয়ে মেরে দেব” ভারতীর মুখে তাপসের কথার প্রতিধ্বনি। পাল্টা দিলেন মমতা।
নজরবন্দি ব্যুরোঃ "উত্তরপ্রদেশ থেকে হাজার লোক নিয়ে এসে ঘরে ঢুকিয়ে দেব। বাড়ি থেকে বের করে এনে মারব।" এই ভাষাতেই প্রকাশ্যে তৃণমূল কর্মীদের উদ্দেশ হুমকি দেওয়ার অভিযোগ উঠল ভারতী ঘোষের বিরুদ্ধে। ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এদিন দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকি দেন বলে অভিযোগ।
এদিন আনন্দপুরের গাড়রবাগে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান ভারতী ঘোষ। সেখানেই প্রকাশ্যে তৃণমূল কর্মীদের হুমকি দিতে শোনা যায় তাঁকে। প্রকাশ্যে ভারতী ঘোষ বলেন, "উত্তরপ্রদেশ থেকে ১০০০ লোক নিয়ে এসে ঘরে ঢুকিয়ে দেব। বাড়ি থেকে টেনে বের করে এনে মারব।" এই ঘটনায় এদিন ফের নতুন করে উত্তেজনা ছড়ায় আনন্দপুরে। অন্যদিকে, এদিন ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের হয়ে রোড শো-এ অংশ নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন ভারতী ঘোষক। বলেন, "ভারতী ঘোষকে চাইলে গ্ৰেফতার করতে পারতাম। একটা মামলায় সুপ্রিম কোর্ট বলেছে গ্ৰেফতার করা যাবে না। কিন্তু আরও অনেক মামলা আছে। ওর গ্ৰামসভায় জেতার যোগ্যতা নেই। লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছে। আমি বিশ্বাস করি ৪২টি কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটে দেব জয়ী হবে।"

No comments