পঞ্চম দফায় প্রতি বুথে থাকবে ৪ জওয়ান!
নজরবন্দি ব্যুরো: রাজ্যে নির্বাচন ঘিরে আগেই সন্ত্রাসের অভিযোগ এনেছেন বিরোধীরা। এমনকি সংবাদমাধ্যমের দৌলতে রাজ্যের একাধিক বুথে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। যদিও নির্বাচন কমিশনের তরফে জানান হয়েছে রাজ্যে নির্বাচন মোটের উপর শান্তিতে হচ্ছে।
হুগলী জেলার পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের।
বৈঠক শেষে তিনি জানিয়েছেন, পঞ্চম দফার সবকটি বুথে থাকবে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী। একেকটি বুথে কমপক্ষে ৪ জন করে জওয়ান রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পঞ্চম দফায় রাজ্যের ৭টি আসনে ভোট। ভোট হবে হাওড়া জেলার হাওড়া সদর, উলুবেড়িয়া কেন্দ্রে। হুগলীর আরামবাগ, শ্রীরামপুর ও হুগলী কেন্দ্রে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ কেন্দ্রে।
হুগলী জেলার পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের।

No comments