Header Ads

"প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন দুর্নীতিবাজ নম্বর ওয়ান" : নরেন্দ্র মোদী।

নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশের সভা থেকে রাহুল গান্ধীকে আক্রমণ করে রাহুলের বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে আক্রমণ করে বসলেন। তিনি বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন দুর্নীতিবাজ নম্বর ওয়ান। রাহুল গান্ধীকে আক্রমণ করে মোদী বলেন, সহকর্মীরা রাজীব গান্ধীকে মিস্টার ক্লিন নাম দিয়েছিলেন। কিন্তু তাঁর জীবন শেষ হয়েছিল ভ্রষ্টাচারী নম্বর ওয়ান হিসেবে।

 উত্তরপ্রদেশের নির্বাচনী সভায় এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।তিনি এক্ষেত্রে বোফর্সের কথাই উল্লেখ করতে চেয়েছেন। সেই সময় অভিযোগ উঠেছিল, সুইডেনের কোম্পানি বোফর্স তাদের কামান বিক্রি করতে রাজীব গান্ধী এবং অন্যদের বহু কোটি টাকা ঘুষ দিয়েছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.