Header Ads

দুর্ঘটনায় গুরুতর আহত বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।

নজরবন্দি ব্যুরোঃ প্রচারে বেরিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এদিন গাইঘাটার হাঁসপুরে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি শান্তনু ঠাকুরের গাড়ির সামনে আঘাত করে। অভিঘাতে শান্তনু ঠাকুরের মাথায় আঘাত লাগে।

 সঙ্গে থাকা দুই দলীয় কর্মীও আহত হন। দলীয় কর্মীরাই আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান।বিজেপি সমর্থকরা যে গাড়িটি শান্তনু ঠাকুরের গাড়িতে ধাক্কা মারে সেটিতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। গাড়িটিতে পুলিশ ও ইলেকশন ডিউটি স্টিকার লাগানো ছিল বলে অভিযোগ। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ গেলে পুলিশের গাড়িতেও বিজেপি কর্মীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.