আমি নিজে তোমাকে নিয়ে যাব মানসিক রোগের ডাক্তারের কাছে'। আফ্রিদি কে বললেন গম্ভীর!
নজরবন্দি ব্যুরোঃ এক যুগ আগের ঘটনা এখনও ভোলেননি শহিদ আফ্রিদি। তাঁর স্মৃতিতে আজও টাটকা সেই মুহূর্ত। ২০০৭ এশিয়া কাপে কানপুরে ভারত-পাক ওয়ান-ডে ম্যাচ চলাকালীন গৌতম গম্ভীরের সঙ্গে আফ্রিদির ঝামেলা হয়েছিল। আরও একবার সেই ঘটনা উস্কে দিলেন প্রাক্তন পাক অধিনায়ক। নিজের আত্মজীবনীতে গম্ভীর সম্বন্ধে আফ্রিদি জানান, 'কিছু কিছু লড়াই ব্যক্তিগত ছিল, বাকিটা পুরোটাই পেশাদারি জীবনের সঙ্গে সম্পর্কিত। আমি সাধারণ এবং স্পষ্ট মানুষ ভালোবাসি।
তাঁরা আক্রমণাত্মক হোক কিংবা প্রতিযোগিতামূলক। তবে আপনার স্বচ্ছ হওয়া উচিত। ওর(গম্ভীর) কোনো ব্যক্তিত্ব নেই। খুব দাম্ভিক। করাচিতে আমরা এমন মানুষকে সাররিয়াল বলি। যার কিছু নেই'।এই পরিপ্রেক্ষিতে শনিবার টুইটে গম্ভীর জানান, 'শহিদ আফ্রিদি তুমি একজন অদ্ভুত মানুষ। যাইহোক, আমরা পাকিস্তানিদের এখনও ভারতের ভিসা দিচ্ছি চিকিৎসার জন্য। আমি নিজে তোমাকে নিয়ে যাব মানসিক রোগের ডাক্তারের কাছে'।

No comments