Header Ads

আজ রাজ্যে পা রাখছেন মোদী, তার আগে বাংলাতে টুইট মোদীর।

নজরবন্দি ব্যুরোঃ দুপুরেই রাজ্যে পা রাখতে চলেছেন নরেন্দ্র মোদী। বিজেপির ব্রিগেড তথা শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে মোদীর সভা ঘিরে রীতিমত আগ্রহ উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে দলীয় কর্মীদের মধ্যে। এদিন বাংলায় আসার আগে মোদী টুইট করে বাংলাতে। তিনি গোটা টুইটই বাংলা ভাষায় লেখেন। সম্বোধন করেন রাজ্যের জনসাধারণকে।

শিলিগুড়ি ও কলকাতার জনসভার বিষয়েও অবহিত করেন। উল্লেখ্য এদিন রাজ্যজুড়ে ৩ টি পর পর হাইভোল্ডেজ সভা রয়েছে মমতা ও মোদীর। একদিকে মোদীর যেমন দুটি সভা রয়েছে, তেমনই আজ উত্তরবঙ্গে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ টি সভা ঘিরেই এদিন সকাল থেকে রাজ্য জুড়ে চড়ছে রাজনৈতিক পারদ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.