প্রতিশ্রুতি দিলে তা রাখতে জানতে হয়, আমরা করে দেখিয়েছি! কংগ্রেসের ইস্তেহার নিয়ে মন্তব্য তৃণমূল নেত্রীর
নজরবন্দি ব্যুরো: দেশের সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ভোট প্রচারে গলা ফাটাচ্ছেন প্রধানমন্ত্রী। ইস্তেহারে পাল্টা অস্ত্র সাজিয়েছেন রাহুল গান্ধিও। জাতীয় সুরক্ষা, অভ্যন্তরীণ সুরক্ষা, কাশ্মীর নীতি বা বিদেশনীতি।
এই সবকিছু নিয়ে নতুন ভাবনা কংগ্রেসের ইস্তেহারে।
কংগ্রেসের ইস্তেহারের কড়া সমালোচনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু প্রতিশ্রুতি দিলেই হয় না। দেওয়া প্রতিশ্রুতি রাখতে জানতে হয়। যেটা আমরা করে দেখিয়েছি।’
প্রসঙ্গত, কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে আনা হবে MGNREGA ৩.০।
১০০ দিনের বদলে এবার শুরু হবে ১৫০ দিনের কাজ। কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া। এমনই একাধিক প্রতিশ্রুতিসহ দিল্লিতে মঙ্গলবার অর্থাৎ গতকাল আনুষ্ঠানিকভাবে ২০১৯ লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস।

No comments