Header Ads

ভারতীয় বায়ুসেনা ঘাঁটির কাছে মিলল বোমা!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের মুখে চাঞ্চল্য ছড়াল রাজস্থানের নাল-বিকানেরে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই নাল-বিকানের এয়ারফোর্স স্টেশনের কাছেই পাওয়া গিয়েছে একটি লাইভ মর্টার বোমা।

এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে বায়ুসেনা আধিকারিকরা উপস্থিত হয়েছেন।
কারা এই স্থানে এই ধরণের বোমা রেখে দিয়ে গেল? বায়ুসেনার ঘাঁটিই কি তাদের লক্ষ্য ছিল? কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কিনা? এসব বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, পুলওয়ামাকাণ্ডের পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক মটেই ভাল নয়।
পাকিস্তানের কোনও রকম যোগ রয়েছে কিনা সেই বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এরিমধ্যে পাকিস্তানকে জোরাল ধাক্কা দিয়েছে ভারত। লাইন অব কন্ট্রোলের কাছে ৭ পাকিস্তানি পোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।




No comments

Theme images by lishenjun. Powered by Blogger.