ব্রিগেডে আসার পথে বিজেপি কর্মীদের বাসে হামলার অভিযোগ!
নজরবন্দি ব্যুরো: ব্রিগেডগামী বিজেপি কর্মী সমর্থকদের বাসে হামলার ঘটনা ঘটল। বিজেপির অভিযোগ এই ঘটনাটি ঘটিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। ঘটনাটি ঘটে বাঁকুড়ার খাতড়া এলাকায়।
মোদীর সভায় যোগ দেওয়ার জন্য মঙ্গলবার গভীর রাতে রানিবাঁধ এলাকা থেকে দুটি বাসে বিজেপি কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশে রওনা দেন। .
অভিযোগ, আখখুটা মোড় এলাকার কাছে আসতেই দুটি বাসের ওপর হামলা শুরু হয়। বাস দুটিতে ভাঙচুর চালানোর পাশাপাশি বাসে থাকা বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। আহত হন ১২ জন বিজেপি কর্মী সমর্থক। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে খাতড়া থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা।
মোদীর সভায় যোগ দেওয়ার জন্য মঙ্গলবার গভীর রাতে রানিবাঁধ এলাকা থেকে দুটি বাসে বিজেপি কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশে রওনা দেন। .

No comments