Header Ads

স্বার্থের সঙ্ঘাত? সৌরভকে নোটিস বিসিসিআই এর।

নজরবন্দি ব্যুরোঃ আইপিএলে দিল্লির ব্যাটিং পরামর্শদাতা হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ। সিএবির সভাপতি থাকাকালীন দিল্লির পরামর্শদাতা হিসাবে যোগদান করার পরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্বার্থের সঙ্ঘাতের অভিয়োগ উঠেছিল। যদিও সৌরভ সেই সময় বলেছিলেন, কোনওরকম স্বার্থের সঙ্ঘাত নেই। আমি আগেই আইপিএল গভর্নিং কাউন্সিল থেকে পদত্যাগ করেছি।


 তা ছাড়া দিল্লির ব্যাটিং পরামর্শদাতা হিসাবে যোগ দেওয়ার আগে আমি বোর্ডের সিওএ কমিটির সঙ্গে কথা বলেছি। তবে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়ে আইনজীবী ডি কে জৈন তাঁকে নোটিস পাটিয়েছেন। এক সপ্তাহের মধ্যে সৌরভকে সেই নোটিসের উত্তর দিতে হবে। একই সময় দুটি ভূমিকা পালনের ক্ষেত্রে স্বার্থের সঙ্ঘাত না থাকার পক্ষে যুক্তিো দিতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.