Header Ads

স্কুলের মধ্যে ঘনিষ্ঠ অবস্থায় শিক্ষক-শিক্ষিকা, উত্তেজনা তেহট্টের স্কুলে

নজরবন্দি ব্যুরো: উত্তেজনা তেহট্টের এক স্কুলে। জানা গিয়েছে, স্কুলে ছুটির দিনে প্রধান শিক্ষক ও ওই স্কুলের এক শিক্ষিকার অশালীন আচরণের অভিযোগে উত্তেজনা ছড়াল তেহট্ট থানার শ্রীরামপুর স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয়দের অভিযোগ, আপত্তিকর অবস্থায় ওই দুজনকে দেখা যায় শ্রেণিকক্ষের মধ্যে। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। গা ঢাকা দেন ওই শিক্ষিকা।
ঘটনার জেরে কয়েকশো গ্রামবাসী এবং অভিভাবক স্কুলঘরে প্রধান শিক্ষককে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত তালাবন্দি করে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত অভিযুক্ত শিক্ষককে তাদের হাতে তুলে দিতে হবে। তালাবন্দি অবস্থায় গ্রামের কয়েকজন স্থানীয় প্রবীণ ব্যক্তি স্কুল অফিসে দীর্ঘক্ষণ আলোচনা করেন। কোনও সমাধান সূত্র না মেলায় অভিযুক্ত শিক্ষককে পুলিশ উদ্ধার করে বাইরে নিয়ে যেতে গেলে জনরোষে গণপিটুনি শুরু করে উপস্থিত জনতা।
জনরোষের শিকার হয় পুলিশও। কোনওরকমে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গাড়িতে তুলে উদ্ধার করতে সক্ষম হয়। প্রধান-শিক্ষকের মোটর সাইকেলটি ভেঙে গুঁড়িয়ে দেয় উত্তেজিত জনতা। উত্তেজনা সামাল দিতে গেলে ঘটনাস্থলে থাকা এক সিভিক ভলান্টিয়ারও জনরোষের শিকার হন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.