Header Ads

নির্বাচনের মধ্যে ৮৬৫৩ টি শূন্যপদে নিয়োগ!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে এখন নির্বাচন চলছে। এরি মধ্যে নিয়োগের খবর। খুশি  চাকরি প্রার্থীরা। জানা গিয়েছে, জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে ৮৬৫৩ টি শূন্যপদে নিয়োগ করবে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া । ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে। ক্লার্ক পোস্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে ৩ মে,২০১৯-এ।
উক্ত পদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এর মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হবে। যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ এর মধ্যে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারি হিসাব মতন বয়সের ছাড় পাবেন। ক্লার্ক পদে নির্বাচিত প্রার্থীরা অন্যান্য ভাতা মিলিয়ে ২৫,০০০ টাকা মাসিক বেতন পাবেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.