পঞ্চম দফায় বুথের নিরাপত্তায় থাকবে না রাজ্য পুলিশ!
নজরবন্দি ব্যুরো: এই রাজ্যে পঞ্চম দফার ভোটে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন।রাজ্য পুলিশকে বুথের নিরাপত্তায় আর ব্যবহার করা হবে না। এমনটাই জানান হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এর পাশাপাশি বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। আগামী সোমবার, ৬ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট-গ্রহণ।
ওই দিন নির্বাচন হবে পশ্চিমবঙ্গের সাতটি লোকসভা কেন্দ্রে। ওই সাত কেন্দ্রে ভোটের দিন সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন, ওই দিন দায়িত্বে থাকবে ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া কুইক রেসপন্স টিম হিসেবে থাকবে ১৪২ কোম্পানি। হঠাৎ কোনও ঘটনা ঘটলে ওই টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেবে।

No comments