Header Ads

পঞ্চম দফায় সম্পত্তির দৌড়ে এগিয়ে শত্রুঘ্নের স্ত্রী!

নজরবন্দি ব্যুরো: লখনউ থেকে এবার প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। পুনম লড়াই করছেন সমাজবাদী পার্টির প্রার্থী হয়ে। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে এর থেকেও পুনম সিনহা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় হল তাঁর সম্পত্তির পরিমাণ।
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী পুনম সিনহার সম্পত্তির পরিমাণ ১৯৩ কোটি টাকা।
তিনি হলেন পঞ্চম দফায় সবচেয়ে ধনী প্রার্থী। এমনটাই জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস-এডিআর। সিনহার পরেই পঞ্চম দফায় সম্পত্তির দৌড়ে রয়েছেন প্রগতিশীল সমাজবাদী পার্টির প্রার্থী বিজয় কুমার মিশ্র। তাঁর সম্পত্তির পরিমাণ ১৭৭ কোটি টাকা। লড়াই করছেন সীতাপুর কেন্দ্র থেকে। তৃতীয় স্থানে রয়েছে হাজারিবাগে বিজেপির প্রার্থী জয়ন্ত সিনহা। তিনি ঘোষণা করেছেন তাঁর সম্পত্তির পরিমাণ ৭৭ কোটি টাকা। আরও মজার বিষয় হল পঞ্চম দফায় ৩ প্রার্থী ঘোষণা করেছেন তাদের কোনও সম্পত্তিই নেই।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.