Header Ads

কানহাইয়াকে সমর্থন না করা আরজেডির বড় ভুল! জানিয়ে দিলেন কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং

নজরবন্দি ব্যুরো: বিহারে মহাজোটের সমর্থন পাননি সিপিআই প্রার্থী এবং দাপুটে ছাত্র নেতা কানহাইয়া কুমার। এবারের লোকসভা নির্বাচনে বেগুসরাই থেকে একা লড়ছেন তিনি।
আরজেডির এই সিদ্ধান্তে হতাশ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। লালুর দলের এই সিদ্ধান্তকে ‘বড় ভুল’ বলে মন্তব্য করলেন ভোপালের কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং।

নির্বাচনের অনেক আগে থেকে রাজনৈতিক মহলের অনুমান ছিল কানহাইয়া কুমার বেগুসরাইয়ের মহাজোটের প্রার্থী হবেন। কিন্তু আরজেডি এবং কংগ্রেস সমঝোতায় পৌঁছলেও সিপিআই এবং সিপিআই(এম) কে কোনও আসন ছাড়া হয়নি।
এর পরে সিপিআই ঘোষণা করে, মহাজোটের সমর্থন ছাড়াই বেগুসরাইয়ের প্রার্থী হবেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার। বিহারে এবারের নির্বাচনে জোট হয়েছে কংগ্রেস ও আরজেডির। এদিন দিগ্বিজয় সিং জানান, ‘‘আমি কংগ্রেস দলের মধ্যেও বেশ কয়েকবার এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি। বলেছি আরজেডি বড় ভুল করে ফেলল।’’

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.