Header Ads

বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়’র উপর হামলার অভিযোগ!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের মধ্যে আসানসোলে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সপ্রিয়’র উপর হামলা চালাল দুষ্কৃতীরা। সোমবার চতুর্থ দফা ভোটের দিনই এই ঘটনা ঘটে। এদিন সকাল থেকে গরমের সঙ্গে পাল্লা দিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে গোটা রাজ্য জুড়ে। বেশকিছু কেন্দ্রে উঠছে বুথ দখলের অভিযোগ। বেলা বাড়তেই বাবুল সুপ্রিয়’র গাড়িতে হামলার ঘটনা।
এই ঘটনা ঘটে আসানসোলের বারাবনিতে। ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাঁচ। অভিযোগ  তির তৃণমূলের বিরুদ্ধে।
জানা গিয়েছে, আজ সকালে বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল সমর্থকরা।
প্রতিবাদ জানাতে গেলেই শুরু হয় হাতাহাতি, গণ্ডগোল। অভিযোগ, গাড়িতে ভাঙচুর করতে শুরু করে তৃণমূল-কর্মীরা। বুথে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় বাবুল সুপ্রিয়কে। সেখানেও তৃণমূল এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। ইতিমধ্যেই বাবুল সুপ্রিয়কে ঘিরে বারাবনিতে তৃণমূলের বিক্ষোভের ঘটনায় জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.