Header Ads

বুথের মধ্যেই ফোনে কথা! বিতর্কে জড়ালেন দুধকুমার

নজরবন্দি ব্যুরো: বুথের ভিতর ফোন কথা বলে বিতর্কে জড়ালেন দুধকুমার মণ্ডল। এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। চতুর্থ দফার ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ময়ূরেশ্বরের একটি বুথে ইভিএম খারাপ থাকার অভিযোগ ওঠে। সেখানে ভোট-গ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকে। এই খবর জানতে পেরে খতিয়ে দেখতে যান বীরভূমের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল।
অভিযোগ, সেই সময় বুথের মধ্যেই দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলেন তিনি।
তাঁর দাবি, '' বীরভূমের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসের খবর আসছে। বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। কোথাও কোথাও ভোট দিতে যেতেও বাধা দেওয়া হচ্ছে।'' এর পর ফোনে কথা বলার বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "ওই সময় ভোট গ্রহণ বন্ধ ছিল। আমার ভুল হয়ে গিয়েছে।"


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.