Header Ads

বিনা হেলমেটে রোড-শো! সমালোচনার মুখে শাসক দল

নজরবন্দি ব্যুরো: রবিবারের প্রচারে হেলমেট মাথায় ছিল না দলের সমর্থকদের। এমনই অভিযোগ উঠছে রাজ্যের শাসক শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে,  রবিবার সকাল ৯ টা নাগাদ হুগলির তৃণমূল প্রার্থী ডাঃ রত্না দে নাগের সমর্থনে একটি বাইক মিছিল বেরোয় হুগলি-চুঁচুড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। সেই মিছিলে প্রার্থীর দেখা না গেলেও নেতৃত্ব দিতে দেখা যায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে।
এদিনের মিছিলে তৃণমূলের শতাধিক সমর্থকরা বাইক ও দলের ঝাণ্ডা নিয়ে মিছিল বের করেন। কিন্তু তাদের মাথায় হেলমেট ছিল না বলে অভিযোগ। এনিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের অভিযোগ, একদিন যারা “সেফ ড্রাইভ সেফ লাইফ” প্রকল্প চালু করেছিল আজ তারাই রাজ্যের ট্রাফিক নিয়ম ভাঙছে।”

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.